এ সার্কেল

a_circle      গাইবান্ধা জেলা শহরের পৌর এলাকার গোবিন্দপুর মৌজাস্থিত থানাপাড়ায় জেএল নং-৯৯, আরএস খতিয়ান নং-২৪, সাবেক দাগ নং-১৩৪৭, হাল দাগ নং-৭০০৪ তে মোট ৪৪(চুয়াল্লিশ) শতাংশ পুলিশ বিভাগের নিজস্ব জমির উপর নির্মিত দোতলা ভবনের নীচ তলায় “এ” সার্কেল অফিসের কার্যক্রম চলছে। অফিস চত্বরে তিনতলা বিশিষ্ট ০৬জন গেজেটেড অফিসারের কোয়ার্টার রয়েছে।   
     অত্র সার্কেলের অধীনে মোট ০২টি থানা যথাক্রমে- (০১) সুন্দরগঞ্জ থানা ও (০২) সাদুল্লাপুর থানা  এবং ০৩টি তদন্ত কেন্দ্র যথাক্রমে-(০১) বামনডাঙ্গা তদন্ত কেন্দ্র, সুন্দরগঞ্জ (০২) কঞ্চিবাড়ী তদন্ত কেন্দ্র , সুন্দরগঞ্জ ও (০৩) ধাপেরহাট তদন্ত কেন্দ্র, সাদুল্লাপুর রয়েছে। এ সার্কেলের আয়তন ৬৫৪.৪৯ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় ০৬ লক্ষের অধিক। জেলা সদর হতে প্রতিটি থানা/ তদন্ত কেন্দ্রের সড়কপথে যাতায়াত ব্যবস্থা রয়েছে। তবে সুন্দরগঞ্জ থানা এলাকার কিছু অংশে তিস্তা নদী ও চর এলাকা রয়েছে।
   

     জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার বর্তমান অত্র সার্কেলের দায়িত্বে আছেন।



যোগাযোগ

পদবী যোগাযোগ
অতিরিক্ত পুলিশ সুপার (এ- সার্কেল)
মোবাইল : ০১৩২০১৩২৩৪৬
ফোন (অফিস) : 054152371