গোবিন্দগঞ্জ থানাটি মৌজা-বুজরুক বোয়ালিয়া, জেএলনং-২৪৪, খতিয়ান নং-০১, দাগ নং-১৫৬, ১৫৭, ১৫৮ মোতাবেক ৩.৪১ একর জমির উপর অবস্থিত। সিএস রেকর্ড অনুসারে ২৭২ খতিয়ানের অন্তর্গত পূর্বে বর্ণিত ৩টি দাগ ও ১৬১ নং (মোট ০৪টি দাগ) দাগে সর্বমোট ৩.৫৩ শতক জমির মালিক ছিলেন মহারাজা স্যার প্রদ্যোৎ কুমার ঠাকুর বাহাদুর, যাহার দখলদার ছিলেন রংপুর ডিষ্টিক বোর্ড। উক্ত সম্পত্তির মধ্যে ৩.৩৫ শতাংশ জায়গা বর্তমানে গোবিন্দগঞ্জ থানার নামে রেকর্ড হইয়াছে। পরবর্তীতে গাইবান্ধা জেলা পরিষদ গঠিত হইলে জেলা পরিষদ গাইবান্ধা উক্ত সম্পত্তির মালিক দাবী করে। কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্স স্মারক নং-সিএন্ডএ/বি ৪৫২-৭৭/৪৮২ তারিখ-০৪/৫/১৯৮৩ খ্রিঃ মোতাবেক উক্ত জমি ( জেলা পুলিশের নামে ক্রয় সংক্রান্তে) ৬,২৩,৩২৬/- (ছয় লক্ষ তেইশ হাজার তিনশত ছাব্বিশ) টাকা জেলা পরিষদের অনুকুলে প্রদান করা হয়। থানা ক্যাম্পাসের ভিতরে পূর্ব পার্শ্বে নতুন ০৮ তলা বিশিষ্ট থানা ভবণের কাজ নির্মাণাধীন রহিয়াছে।| পদবী | যোগাযোগ |
|---|---|
| ওসি | মোবাইল-০১৩২০১৩২৪৮০ ই-মেইল-ocgai.gob@police.gov.bd |
| ইন্সপেক্টর (তদন্ত) | মোবাইল-০১৩২০১৩২৪৮১ |
| ইন্সপেক্টর (অপারেশন) | মোবিইল-০১৩২০১৩২৪৮২ |
| ডিউটি অফিসার | মোবাইল-০১৩২০১৩২৪৮৫ |